শিরোনাম
জনি আলমগীর কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি পটুয়াখালির কলাপাড়ায় অবৈধভাবে বাগদা পোনা সংগ্রহ ও বেচাকেনার সময় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার বাগদা পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার(৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বাবলাতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারানুসারে বাগদা পোনা ধরা, পরিবহন ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা অথবা অনধিক ২ বছর কারাদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার আইনগত বিধান রয়েছে।
অভিযান চলাকালে জব্দকৃত বাগদা পোনাগুলো পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বাবলাতলা টোডা এলাকায় সমুদ্রে অবমুক্ত করা হয়।
অভিযান পরিচালনাকারী কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন,
“বাগদা পোনা নিধন আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। আইন অমান্য করে কেউ যদি মৎস্য সম্পদ ধ্বংসের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও মৎস্য সম্পদের টেকসই উন্নয়নের জন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ পোনা ধরা ও বিপণন রোধে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
###
জনি আলমগীর
কুয়াকাটা কলাপাড়া
01734-773580