শিরোনাম

| |

লালমোহনে ধানের শীষের পক্ষে প্রচারণা জাতীয় পার্টি বিজেপি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 10, 2026 2:24 AM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট–বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। তারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দীর্ঘদিন ধরে চলমান গুম, দমন–পীড়ন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এসময় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহবায়ক মো. মিলন ফরাজী, মো. খোকন মিয়া, যুব সংহতির যুগ্ম আহবায়ক মো. সিরাজ বেপারী, লালমোহন উপজেলা বিজেপির সভাপতি জাহিবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মো. আবদুর রউপ সোহাগ, সহ-সাংগঠনিক মো. অহিদ ফরাজী, সিনিয়র সদস্য আবদুস সাত্তার, যুব সংহতির সভাপতি মো. নাগর মিয়া, সহ-সভাপতি মমিন উল্ল্যাহ,সাধারণ সম্পাদক মো. মমিনুল হকসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ