শিরোনাম

| |

জনগণ হাতপাখায় ভোট দিয়ে নব্য সাম্রাজ্যবাদ রুখে দেবে : মোস্তাফিজুর রহমান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 9, 2026 11:09 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী–মহিপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (হাতপাখা) বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নব্য চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রুখে দেবে।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) শেষ বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত হাতপাখা প্রতীকের নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ লুটপাট, চাঁদাবাজি ও দলীয় সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। হাতপাখা প্রতীক সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের প্রতীক। জনগণ যদি আমাদের সুযোগ দেয়, তাহলে পটুয়াখালী-৪ আসনকে দুর্নীতিমুক্ত ও আদর্শ জনপদে রূপান্তর করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই।’

এ সময় তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, বিএনপি অতীতে ক্ষমতায় থেকেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দুর্নীতি, দখলদারি ও দলীয় স্বার্থের রাজনীতির কারণে দেশবাসী তাদের প্রতি অতিষ্ঠ। পুরোনো মুখ ও ব্যর্থ রাজনীতির পরিবর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো পরিচ্ছন্ন ও আদর্শবাদী শক্তির বিকল্প নেই। তিনি দল-মত নির্বিশেষে সবার কাছে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং টিমের সদস্য ও পটুয়াখালী–বরগুনা জেলা জিম্মাদার আলহাজ্ব মুফতি হাবিবুর রহমান মিছবাহ, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আর.আই.এম অহিদুজ্জামান, পটুয়াখালী-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মাও. হেদায়াত উল্লাহ জেহাদী, যুগ্ম আহ্বায়ক মুফতি গাজী ওসমান গনি, নির্বাচন পরিচালনা কমিটির কলাপাড়া উপজেলা আহ্বায়ক মাও. মোঃ নাইমুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব মো. ফজলুল হক খান এবং সঞ্চালনা করেন থানা শাখার সেক্রেটারি হাফেজ মো. মিল্লাত হাওলাদার।

জনসভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
#####

জনি আলমগীর
কুয়াকাটা কলাপাড়া
০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ