শিরোনাম

| |

বরিশাল-৪ আসনে জামাতের নির্বাচনী প্রস্তুতি সভা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 5, 2025 12:45 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজীরহাট) আসনে সক্রিয়ভাবে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

শুক্রবার (৪ জুলাই) তৃণমূল পর্যায়ে সংগঠনকে পুনরুজ্জীবিত ও ভোটের প্রস্তুতি জোরদার করতে বিকাল ৩ টায় কাজীরহাট থানা জামায়াত কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

মাওলানা আব্দুল জব্বার বলেন, জামায়াতে ইসলামী এখন নির্যাতিত-নিপীড়িত, মজলুম ও বঞ্চিত মানুষের মুক্তির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আগামী নির্বাচন হবে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের নির্বাচন, আল্লাহর সাহায্য ও মানুষের ভালোবাসা পেলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ। তাই বাতিলের রক্তচক্ষুকে ভয় না করে আমাদের আর্থিক, মানসিক ও দৈহিক কুরবানীর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

কাজীরহাট থানা জামাতের আমির মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী লুৎফর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাজীরহাট থানা তত্ত্বাবধায়ক এ্যাডভোকেট মোঃ আজম খাঁন এবং জেলা জামায়াতের প্রচার-মিডিয়া টিম সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ। এছাড়া
সভায় থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী দিনে কর্মপরিকল্পনা গ্রহণ, জনসম্পৃক্ততা এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ