শিরোনাম
স্টাফ রিপোর্টার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক, বরিশাল বাসিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আত্মত্যাগ, সহমর্মিতা আর ভালোবাসার মহিমান্বিত বার্তা নিয়েই ফিরে এসেছে ঈদুল আজহা। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা!
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই।”
তিনি আরও বলেন, বরিশাল জেলার সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করছি। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক—এই কামনা করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সকল নেতা কর্মীর প্রতি ভালোবাসা রইলো।
সাকলাইন মোস্তাক আরও বলেন ঈদের আনন্দকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সবাই এতে সমানভাবে অংশ নিতে পারেন।”
আপনার ও আপনার পরিবারের জন্য রইলো পবিত্র ঈদুল আজহার অফুরন্ত শুভকামনা। ঈদ মোবারক!