শিরোনাম

| |

লালমোহনে প্রাথমিক সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 28, 2025 8:25 PM
Print Friendly and PDF

মো. মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি::-ভোলার লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮মে) বিকালে লালমোহন উপজেলার সহকারী শিক্ষকদের আয়োজনে লালমোহন হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক মো. ছালাউদ্দিনের সভাপতিত্বে ও এ.কে.এম. আইউব খানের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন, আবদুল্লাহ আল মামুন মিলন, মো. আলাউদ্দিন হাওলাদার,আবদুর রহিম নোমান, নাজনুর লিনাসহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারী শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আমাদের সহকারী শিক্ষকদের দ্রুত ১১ তম গ্রেড বাস্তবায়ন, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড, ১০০% পদোন্নতি বাস্তবায়ন করতে হবে।
২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১ গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব।
১১ গ্রেড চাওয়ার যুক্তি তুলে ধরে শিক্ষকরা বলেন, এইচএসসি ও ডিপ্লোমা যোগ্যতায় নার্স ১০ম গ্রেড, এসএসসি ও ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি অফিসার ১০ম গ্রেড, বাংলাদেশ পুলিশের এসআইতে স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বেতন বৈষম্যের শিকার। আমরা চাই এ বৈষম্যের দ্রুত অবসান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ