শিরোনাম

| |

উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 20, 2025 4:57 PM
Print Friendly and PDF

উজিরপুর প্রতিনিধিঃ- উজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাদারী সংগঠন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

১৯ মে সোমবার সন্ধা ৭  টায় উজিরপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এশিয়ান টেলিভিশনের বরিশাল জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাহফুজুর রহমান মাসুম,নাজমুল হক মুন্না, এম হৃদয় আহমেদ এ সময় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় বৈশাখী টেলিভিশন, প্রতিদিনের বাংলাদেশ ও শাহনামার প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম কে সভাপতি ও  দৈনিক বর্তমান,ভোরের অঙ্গীকার এর প্রতিনিধি নাজমুল হক মুন্নাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।

সহ-সভাপতি এশিয়ান টেলিভিশন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দীন হাওলাদার,যুগ্ন -সাধারন সম্পাদক বাংলা টেলিভিশন প্রতিনিধি এম রিদয় আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঘোষনা, দৈনিক সময়ের বার্তা,বরিশাল ডট নিউজ প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়াম, দপ্তর সম্পাদক দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী,কোষাধ্যক্ষ দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা আকাশ,প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডি প্রভাত ও চ্যানেল দুর্বার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম হিমেল, নিবার্হী সদস্য দৈনিক আমাদের সময়,আজকাল প্রতিনিধি আঃ রহিম সরদার, সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া নির্বাচিত হয়েছেন।  সাংবাদিকতা পেশার সুনাম ও পেশার মর্যদা রক্ষায় যে কোন ত্যাগ স্বীকার করতে বন্ধপরিকর উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ