শিরোনাম

| |

১০ বোতল মদ সহ চেউয়া হাচান গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 19, 2025 1:16 PM
Print Friendly and PDF

বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর হঠাৎ অভিযান। সোমবার সকাল ৬টায় নুরাইনপুর লঞ্চঘাটে পৌঁছামাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা কালাইয়াগামী এম ভি ঈগল-৫ লঞ্চ ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী।

তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ১০ বোতল দেশীয় মদ। গ্রেফতার করা হয় কালাইয়া ইউনিয়নের বাসিন্দা হাচান ওরফে চেউয়া হাচানকে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আগে থেকেই নজরে ছিলেন হাচান। জানা গেছে, তিনি রোববার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে লঞ্চে ওঠেন।

কালাইয়া-ঢাকা নৌরুটে মাদক বহনের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী এমন প্রত্যাশার কথা জানান স্থানীয়রা।

এ বিষয়ে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহাবুবুর বলেন, ‘গ্রেফতার মাদক কারবারি হাচানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।’ ###

মো. অহিদুজ্জামান ডিউক
১৯.০৫.২৫

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ