শিরোনাম

| |

পটুয়াখালীর মহিপুর নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 13, 2025 4:14 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা প্রতিনিধি।পটুয়াখালীর মহিপুরে নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার বেলা এগারোটায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় ওই ব্যক্তির পরনে একটি কালো প্যান্ট ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারনা, লাশটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভারানী খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে আসে। লাশের শরীরের অনেক স্থানে পঁচন ধরেছে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
##
জনি আলমগীর, কুয়াকাটা প্রতিনিধি
তারিখ ১৩/০৫/২০২৫
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ