শিরোনাম

| |

কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হলো বুদ্ধ পূর্ণিমা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 12, 2025 3:08 AM
Print Friendly and PDF

জনি আলমগীর -কুয়াকাটা প্রতিনিধি যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্নিমা। এ উৎসব উপলক্ষে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নতুন সাজে। রবিবার সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে এ মন্দিরে সমবেত হন উপকূলের শত শত রাখাইন নর-নারীরা। পরে বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহন, সূত্র পাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া পিন্ড দান, বোধি বৃক্ষে জল ঢালা, আহার দান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে এদিনটি উদযাপন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এর আগে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে গত দুইদিন নানা আয়োজন অনুষ্ঠিত হয় এ মন্দিরে।

বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন।
##
জনি আলমগীর কুয়াকাটা প্রতিনিধি
১১-০৫-২০২৫
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ