শিরোনাম
বাউফল প্রতিনিধি পটুয়াখালী বাউফলের নাজিরপুর ইউনিয়নের ইদ্রিস মোল্লা ৭০ নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করেছে এক নেশাখোর ও জুয়ারী এমন অভিযোগ স্থানীয়দের।
আজ সকালে ১১ টায় উপজেলার নাজিরপুর ইউপির ৪ নং ওয়ার্ড নাজিরপুর এলাকার চৌমুহুনী এলাকায় এ ঘটনা ঘটেছে।
সকাল ১০টার দিকে মাহাতাফ খান নামের এক ব্যক্তি ইদ্রিস মোল্লার মুগ ডাল খেতে তিনটি বলদ গরু ছেড়ে দেয়। এই ঘটনার পরে জমির মালিক এসে দেখেন তার অনেক মুগ ডাল গরু খেয়ে ফেলেছে এবং অনেক ডাল গাছ নস্ট করেছে।
তখন তিনি গরুগুলোকে তাড়া করে একটা গাছের সাথে বেঁধে রাখেন। আর এতেই ক্ষিপ্ত হন মাহতাফ খান।
তিনি বৃদ্ধ লোকটিকে উপর্যুপরি পিটিয়ে গুরুতর যখম করেন এবং প্রাণ ভিক্ষা চেয়েছেন বারংবার। তবুও বৃদ্ধ লোকটিকে তিনি মারতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়।
অভিযুক্ত মাহতাফ খান জানান, আমার গরুকে পিটিয়েছে সেকারনে তাকে লাঠি দিয়ে একটি বাড়ি দিয়েছি। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকরামুজ্জামান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মো. অহিদুজ্জামান