শিরোনাম

| |

বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 2, 2025 5:34 PM
Print Friendly and PDF

প্রতিনিধি বাউফল পটুয়াখালীর বাউফলে জমিজমা বিরোধের জেরে শাহ আলম রাঢ়ী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১১টায় উপজেলার কায়না গ্রামে এই সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বাবুল বলেন, প্রায় ১মাস অতিবাহিত হলেও একজন আসামীরা এখনও গ্রেফতার হয়নি। তারা বিদেশ পালিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। এখনও বিভিন্নভাবে মামলার বাদীকে হুমকী প্রদর্শন করছেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন, আবদুল মালেক খান, আবদুর রহমান সাখায়েত হোসেন ও ডা. নুপুর বেগম।
উল্লেখ, ২৪ মার্চ সকাল ১১টার দিকে জমাজমি ও  ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে একই এলাকার গবিন্দ, বিদান, রাজু, হৃদয় বইরাগী, বাসু, নিকর, রিপন পাল, রমেশ, মিন্টু, পবিত্র ও শ্যামল গংরা
শাহ আলম রাঢ়ীর বাড়ীতে এসে হামলা করে।  প্রথমে শাহ আলমের রাঢ়ীর স্ত্রী নাজমা বেগমকে পরে পুত্র রাকিব সহ তিন ছেলে ও শাহ আলম রাঢ়ীকে কুপিয়ে যখম করে। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। ঢাকা থেকে পুনরায় বাউফল হাসপাতালে ভর্তী করলে ১লা মে সকালে মারা যান শাহ আলম রাঢ়ী। আহতদের মধ্যে রাকীব মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।  আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় গণমান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

২.৫.২০২৫

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ