শিরোনাম

| |

দশমিনায় শ্রমিক সংগঠন ইনসাব এর আয়োজনে মহান মে দিবস পালিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 1, 2025 1:44 PM
Print Friendly and PDF

দশমিনা প্রতিনিধি মোঃতারেক হোসেন।।
সারা দেশের ন্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সকাল দশায় একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনসাব এর সভাপতি মোঃ শফিক মোল্লার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা বিএনপি এর সভাপতি আঃ আলীম তালুকদার। বিশেষ অতিথিরা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সানু,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফকরুজ্জামান বাদল,উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি গাজী মোঃ ইসমাইল, ইনসাব এর সেক্রেটারী আনিসুর রহমান মোল্লা, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক মেম্বারসহ দশমিনা ইনসাবের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ইনসাব নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা,দৈনিক ৮ ঘন্টা শ্রম অতিরিক্ত সময়ের জন্য ওভার টাইম সিস্টেম চালু, শ্রমিকদের সন্তানদের জন্য সারাদেশে আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, আহত ও পঙ্গুত্ব বরণ কারী শ্রমিকদের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল নির্মাণ করতে হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ