শিরোনাম

| |

বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 1, 2025 1:19 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’ এই স্লোগান নিয়ে আজ ১ মে সকাল ৯ টায় জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি কার্যালয় বরিশাল নূর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল মোঃ আলাউল হাসান, উপ-পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল মোঃ মনিরুজ্জামান, সভাপতি বরিশাল জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি এস এম মিজানুর রহমান অহিদ, পরিচালক বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মোঃ হাফিজুর রহমান হীরা, শ্রমিক সংগঠক ডাঃ মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন কাজে কর্মরত শ্রমিক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা মাধ্যমে অতিথিরা মহান মে দিবস এর তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। পরে অতিথিরা মাননীয় প্রধান উপদেষ্টার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ এর অনুষ্ঠান বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ