শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জের চাঁনপুর ও উলানিয়া’র সমন্বিত মাহফিলের প্রধান বক্তা মুফতি আমির হামজা।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 29, 2025 3:19 AM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ ইসলামের প্রচার-প্রসার, বিস্তৃতি ও স্থায়িত্বে ওয়াজ মাহফিলের অবদান এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যুগে যুগে মুসলিম জনসাধারণের সংশোধন ও ইসলামি চেতনায় উজ্জ্বীবিত হওয়ার পেছনেও ওয়াজ মাহফিলের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সর্বস্তরের জনসাধারণকে ইসলামমুখী করার জন্য, ইসলামি আদর্শে অনুপ্রাণিত করার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই।

চাঁনপুর ও উলানিয়া’র সমন্বিত মাসজিদ ভিত্তিক মাহফিল কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী ৫ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়।
প্রথম দিনের প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুর্শিদ আলম এবং বিশেষ বক্তা মাওলানা হাসান উল্লাহ হাবিবি সহ স্থানীয় গন্যমান্য আলেমগণ।

দ্বিতীয় দিনের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা মুফতি আমির হামজা (কুষ্টিয়া)।
মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে মঞ্চে উঠেন তিনি।

চানপুর ও উলানিয়া’র সমন্বিত মসজিদ ভিত্তিক মাহফিল কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল জব্বার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে তাফসিরুল কুরআন মাহফিল।

তাফসিরুল কুরআন মাহফিলে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির জন্য শেড নির্মাণ করা হয়েছে যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে বসেছেন। মাহফিলে আগত মানুষের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার,বিএনপি নেতা এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন,বাংলাদেশ জামায়াত মেহেন্দিগঞ্জ থানা আমীর মাওলানা মোঃ শহিদুল ইসলাম,চানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন তালুকদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইউসুফ তালুকদার,শ্রমিক কল্যান ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন,জিয়া উদ্দিন সুজন,উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলীল, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আমানুল্লাহ বাকের,মাহফিল কমিটির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন খান, সহ-সভাপতি মাষ্টার আঃ জাহের,মাহফিল কমিটির সেক্রেটারি জাকির হোসেন গোলদার,সহ-সেক্রেটারি মাষ্টার জয়নাল আবেদীন মাতুব্বর,
মাদারতলী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইব্রাহিম খলিল,বাংলাদেশ জামায়াত চানপুর ইউনিয়ন আমীর মাওলানা রিয়াজ,ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাকিব তালুকদার, সহ-সভাপতি কিশোর গোলদার,বাংলাদেশ জামায়াত খন্তাখালী ওয়ার্ড শাখা আমীর মাষ্টার মাকসুদুর রহমান,মাহফিল কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সিকদার,সাংগঠনিক সম্পাদক সালাম রাড়ী,কোষাধ্যক্ষ মোঃ আল-আমিন সিকদার,সহ বিভিন্ন মসজিদের খতীব এব স্থানীয় ওলামা কেরাম ও স্কুল/কলেজের শিক্ষক,সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ