শিরোনাম

| |

বাবুগঞ্জে ভূগর্ভস্থ পানির সংকটে জনজীবন বিপর্যস্ত, অমৃত গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 29, 2025 3:11 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর বিপর্যস্ত করে খনিজ পানি উত্তোলন ও বাজারজাতের অভিযোগে অমৃত গ্রুপের বিরুদ্ধে সাতমাইল এলাকায় মানববন্ধন করেছে স্থানীয়রা।

সোমবার ২৮শে এপ্রিল সকাল ১০ ঘটিকায়
স্থানীয় সাধারণ জনগণের আয়োজনে শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে অমৃত গ্রুপ অব কোম্পানির অবৈধ পানি উত্তোলন বন্ধের দাবি জানানো হয়।

সূত্র জানায়, অমৃত গ্রুপ বিগত এক বছরেরও বেশি সময় ধরে বাবুগঞ্জের বিভিন্ন এলাকার ভূগর্ভস্থ পানি বিশাল আকারে উত্তোলন করে বোতলজাত করে বাজারজাত করে আসছে। এর ফলে হিজলা, খাতিয়া, রহমতপুর, মেখিয়া, চাঁদপাশা, মাধবপাশা, পাংশা, গড়িয়ার পাড় ও ক্যাডেট কলেজ এলাকার পানির স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে।বর্তমানে গভীর নলকূপের মাধ্যমেও পানি পাওয়া যাচ্ছে না। এমনকি মসজিদ-মাদ্রাসাসহ জনজীবনের প্রতিটি ক্ষেত্রে চরম পানির সংকট দেখা দিয়েছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো.সাইফুল ইসলাম বলেন,ভোর ৪টায় উঠেও টিউবওয়েলে পানি পাই না। অথচ আমাদের এলাকার ভূগর্ভস্থ পানি চুরি করে অমৃত গ্রুপ কোটি কোটি টাকার ব্যবসা করছে। এ অন্যায়ের বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বাবুগঞ্জ এলাকার গৃহিণী মিসেস নাসরিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা এখন পানি কিনে খেতে বাধ্য হচ্ছি। গ্রামের মানুষ কীভাবে চলবে। খনিজ পানি আমাদের মৌলিক অধিকার, অথচ কোম্পানি তা লুট করছে। প্রশাসন যদি আমাদের পাশে না দাঁড়ায়, আমরা নিজেরাই ব্যবস্থা নেব।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম. মাসুদ হাওলাদার বলেন, ভূগর্ভস্থ পানি দেশের সম্পদ। অমৃত গ্রুপ বেআইনিভাবে পানি উত্তোলন করে দেশের বাজারে বিক্রি করছে। এতে সাধারণ জনগণ পানির জন্য হাহাকার করছে। দ্রুত তদন্ত করে অবৈধ উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা না হলে, জনগণের মধ্যে বড় ধরনের ক্ষোভ তৈরি হবে, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারে।

তিনি বলেন,পানি মৌলিক অধিকার, কোনোভাবেই ব্যক্তিমালিকানায় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। সরকারকে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ