শিরোনাম
জনি আলমগীর কুয়াকাটা ( পটুয়াখালী ) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা থেকে আঠাশ লক্ষ টাকা সহ আত্মগোপনে থাকা সোহেল আরমান (৩০) কে আটক করেছে পুলিশ। সে ঢাকার আশুলিয়া থানায় একটি বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার ( ডিএসও) পদে চাকরি করতো। সাভার এলাকায় মোঃ জালাল উদ্দিন এর ছেলে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাকে আটক করা হয়।
জানাগেছে, গত (১৭ এপ্রিল) সকালে সে আশুলিয়া বিকাশ অফিস থেকে বিশ লক্ষ টাকা ক্যাশ ও বিকাশ এজেন্টদের কাছ থেকে আট লক্ষ টাকাসহ মোট আটাশ লক্ষ টাকা নিয়ে আত্মগোপন করেন। আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন এলাকায় লোকেশন ট্র্যাক করে খুঁজতে থাকে। গতকাল ২৪ এপ্রিল সোহেল কুয়াকাটায় এসে একটি অভিজাত হোটেলে কক্ষ ভাড়া নিয়ে রাত্রি যাপন করে এবং কুয়াকাটার এক অটো চালকের সাথে মোবাইলে যোগাযোগ করে আবার মোবাইল বন্ধ করে রাখেন পরবর্তীতে প্রশাসন তার মোবাইল ট্র্যাক করে কুয়াকাটার সেই অটোচালকের সাথে যোগাযোগ করে। কুয়াকাটার আবাসিক হোটেল থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে।
হোটেল কতৃপক্ষ জানায়, সোহেল আরমান একা অফিসিয়াল কাজে এসেছে বলে আমাদের একটি কক্ষ ভাড়া করেন। তার এনআইডি সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কাছে কক্ষ ভাড়া দেওয়া হয়েছে।
অভিযুক্ত সোহেল আরমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঘটনা সততা স্বীকার করেন।
আশুলিয়া থানার এসআই আশরাফুল হাসান তার টিম নিয়ে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে সোহেলকে আটক করতে সক্ষম হয়েছে।
এ বিষয় এসআই আশরাফুল হাসান বলেন, গ্রেফতারকৃত সোহেল অত্যন্ত চালাক প্রকৃতির লোক বারবার গন্তব্য পরিবর্তন করার কারণে তাকে গ্রেফতার করতে একটু বিলম্ব হয়েছে। তার বিরুদ্ধে মোটা অংকের টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
###
জনি আলমগীর
কুয়াকাটা প্রতিনিধি
মোবাঃ ০১৭৩৪৭৭৩৫৮০