শিরোনাম

| |

বাউফলে নৌকা বাইচ অংশ নিয়ে ৬ জেলে অসুস্থ্য; দেওয়া হয়নি টেলিভিশন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 8, 2025 6:43 PM
Print Friendly and PDF

বাউফল প্রতিনিধি ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার ধানদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে তেঁতুলিয়া নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, বাউফল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন, বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইছাহাক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ ও তেঁতুলিয়া নদীতে মাছ আহরণকারী জেলে সম্প্রদায়। নৌকা বাইচে অংশ ৬টি দল গ্রহন করলেও জেলে কবির হোসেনের দল ১ম স্থান, সোহরাব হোসেনের দল ২য় ও মনির হাওলাদার ৩য় স্থান অধিকার করে। তাদের প্রত্যেককে ৬টি করে সিরামিকের প্লেট উপহার দেওয়া হয়। এদিকে প্রথম পুরস্কার টেলিভিশন উপহার দেওয়ার কথা থাকলেও প্লেট উপহার দেওয়ায় জেলেরা বাউফল থানায় এসে ভীর করেন অভিযোগ দিতে। বাইচে অংশ গ্রহনকারীরা জানান, তাদের টেলিভিশন উপহার দেওয়ার কথা বলায় আমরা অংশ গ্রহন করি কিন্তু ১ম পুরুস্কার সিরামিক প্লেট দিলে আমরা গ্রহন করিনি। জেলেরা আরও জানায় বাইচ শেষে জেলে রাকিব সরদার, শাহীন মৃধা, তুহিন ব্যাপারী, ইউসুফ ব্যাপারী, রাসেল খান ও রহমান শাহ অসুস্থ্য হয়ে পড়লেও খোঁজ নেয়নি মৎস্য কর্মকর্তারা।
উপহারের বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ঝান্টা জানান, বরাদ্ধ কম থাকায় সিরামিকের প্লেট দেওয়া হলে জেলেরা আপত্তি জানায় এবং উপহার না নিয়ে চলে যায়।

মো. অহিদুজ্জামান ডিউক
বাউফল পটুয়াখালী
৮.৪.২৫
০১৭১১১৩৬৭০২

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ