শিরোনাম
স্টাফ রিপোর্ট :: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন থেকে প্রাপ্ত জিআর চাল দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।
২৪ মার্চ (সোমবার) দুপুর দুই টায়
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে সংস্থার ২৮ নং ওয়ার্ড মহানগর কলেজ সংলগ্ন নিজস্ব কার্যালয়ে চাল বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বরিশাল জেলা শাখার সভাপতি আইউব আলী হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং উপকারভোগীরা।
আইউব আলী হাওলাদার বলেন, “জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করছে। বরিশাল জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত এই জি.আর চাল সহায়তা আমাদের ভাই-বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আসন্ন ঈদ উপলক্ষে এই সহায়তা তাদের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে। আমরা চাই, সমাজের বিভিন্ন স্তরের মানুষ দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াবে এবং তাদের জন্য আরও সুযোগ তৈরি করবে।”
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে সরকার ও বিভিন্ন সংগঠন একসঙ্গে কাজ করলে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগ দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটি আশার আলো। আমরা ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে, যারা এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছেন।”
অনুষ্ঠান শেষে একশত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে আনুষ্ঠানিকভাবে ১০ কেজি করে জি.আর চাল বিতরণ করা হয়। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার এই উদ্যোগকে উপকারভোগীরা স্বাগত জানান এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।