শিরোনাম

| |

বরিশালে আ.লীগ নেতার ভাইয়ের দাপটে চলাচলের পথে গেট, অবরুদ্ধ প্রতিবেশীরা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 19, 2025 10:19 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :::: বরিশালে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ভাই নাছির উদ্দিন লিটুর বিরুদ্ধে নিজ বাড়ির সীমানা প্রাচীরে গেট না লাগিয়ে বাড়ি থেকে প্রায় ১৫০ ফুট দূরে বরিশাল সিটি করপোরেশনের রাস্তার উপর গেট লাগিয়ে প্রতিবেশীদের বাড়িতে যাতায়াতে বিঘ্ন ঘটানোর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বরিশাল নগরী ১৮ নং ওয়ার্ডস্থ বটতলা এলাকার বাসিন্দা ও প্রতিবেশী ভুক্তভোগী শাহানারা আক্তার বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা, বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মুন্সীর স্ত্রী শাহানারা আক্তার উল্লেখ করেন- বটতলা ক্ষীরোধ মুখার্জী লেনের সংযোগ সড়কে তিনি দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। তার বগুড়া আলেকান্দা মৌজার জে.এল নং- ৫০, দাগ নং- ৪২০৯ (৯৬৭১) খতিয়ান নং- ২৪৯১৮ (পরচা সংযুক্ত) ২.৫০ শতাংশ জমি রয়েছে। জমির পশ্চিম পার্শ্বে উত্তর-দক্ষিণে চলাচলের একমাত্র পথ (উত্তর, পূর্ব, দক্ষিণে বসত বাড়ি) সংযোগ সড়কের সর্ব দক্ষিণের সীমানায় আমার বাড়ির গেট থেকে ৫০ ফিট দক্ষিণে আমার প্রতিবেশী মোঃ নাছির উদ্দীন লিটুর বাড়ি। লিটু মিয়ার ভাই নানক মিয়া আওয়ামী লীগের একজন বড় নেতা। তার ক্ষমতা বলে আইন কানুনের তোয়াক্কা না করে আমার জায়গায় যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য চলাচলের রাস্তার উত্তরে তার বাড়ির সীমানা প্রাচীর থেকে আনুমানিক ১৫০ ফিট দূরে ক্ষীরোধ মুখার্জী লেনের রাস্তার সংযোগ স্থলে একটি লোহার গেট লাগানোর উদ্যোগ নেয় এবং আরসিসি পিলার ঢালাইয়ের কাজ করে। এতে বেশ কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন- আমি তাতে বাধা দিতে গেলে লিটু মিয়ার প্রতিনিধি আমাকে জীবন নাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগালিসহ মারমুখি হয়ে আমাকে ধাওয়া করে। নিরুপায় হয়ে আমি কোতয়ালী মডেল থানায় যাই এবং এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করি। তখন পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লিটু মিয়ার প্রতিনিধিকে গেটের কাজ বন্ধ রাখতে বলেন। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলেই পুনরায় তারা কাজ করার উদ্যোগ নেয়। গত ৫ মার্চ সকাল ৮ টার দিকে তারা ৬০-৭০ জনের একটি দল এসে গেট লাগানোর কাজ সম্পন্ন করেন। এ সময় তাদের বাধা দিতে গেলে তারা অকথ্য ভাষায় গালাগালসহ মহিলা দিয়ে আমাকে শারিরিকভাবে হেনস্থা করে। সেসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরব ভূমিকা পালন করে। যার সিসিটিভি ফুজেট প্রতিবেদকের কাছে রয়েছে।

অভিযোগে ভুক্তভোগী শাহানারা আক্তার আরো বলেন, ক্ষীরোধ মুখার্জী লেনের সংযোগ সড়কটি সিটি কর্পোরেশনের অধীনে। সেই সড়কে কিছু দিন আগে ঠিকাদার মাহফুজ খান কর্তৃক পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। সিটি কর্পোরেশনের রাস্তায় নাগরিক হিসেবে সবার যেমন চলাচলের অধিকার আছে, তেমনি নাগরিক হিসেবে আমারও চলাচলের অধিকার আছে।

লিটু নিজেদের জমি, সম্পদ রক্ষা বা নিজেদের নিরাপত্তার স্বার্থে উল্লেখিত গেটটি নির্মাণের উদ্যোগ নেয় বলে দাবী করলেও মূলত সিটি কর্পোরেশনের যায়গা দখল ও প্রতিবেশীকে হয়রানি করার জন্যই পালিত ক্যাডার দ্বারা তারা এ ধরনের জঘন্যতম কাজ করেছেন। এতে করে নিরাপত্তাহীনতায় ভূগছে ভুক্তভোগী শাহানারার পরিবার।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন- অভিযোগ পেয়ে গেটটি অপসারণ করতে বলা হয়েছে। শীঘ্রই গেটটি অপসারণ করা হবে।

এদিকে গত ৬ মার্চ গেটটি অপসারণের নির্দেশ দেয়া হলেও অদৃশ্য কারণে অদ্যবধি গেটটি অপসারণ করা হয়নি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ