শিরোনাম

| |

লালমোহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 21, 2025 7:59 PM
Print Friendly and PDF

মো. মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি ::- ভোলার লালমোহনে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে সরকারি শাহবাজপুর কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। এ সময় লালমোহন উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর লালমোহন থানা, পৌরসভা, স্বাস্থ্য কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি, বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন এনজিওর পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহস্পতিবার ভোরে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনসাধারণ মিলে লালমোহন থানার সামনের থেকে একটি প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ