শিরোনাম

| |

লালমোহনে বাড়ির রাস্তায় আটকে দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৪জনকে কু*পিয়ে র*ক্তা*ক্ত জখম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2025 8:17 PM
Print Friendly and PDF

লালমোহন (ভোলা) প্রতিনিধি::- ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুলের বাড়ির একই পরিবারের ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ( ১৭ ফেব্রুয়ারী) রাত ১১ টার সময় হরিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এবিষয়ে ভুক্তভোগী মাকসুদ অভিযোগ করে বলেন, আমাদের একই বাড়ির মৃত নজুমদ্দিনের ছেলে ইমান হোসেন গংরা আওয়ামী লীগের সময় আমাদের পথের জায়গায় কাঁটা দিয়ে ভেড়া দেয়, বাঁধা দিলে আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দামকি দিত আমরা ভয়ে তখন কিছু বলতাম না। এ পথের জায়গা আমাদের বাবা দাদার সময় দিয়ে গেছে, এখন তারা আমাদের হাঁটতে দেয় না। আমরা হাঁটে গেলে বিভিন্ন রকম হুমকি দামকি দেয়, গতকাল রাতে ইমান হোসেন,নুর হোসেন , ইকবাল,জুয়েল, রাজিব, শামীম, জাহাঙ্গীর, ওহাব আলীসহ একাধিক বহিরাগত লোক নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র, রড, দাঁড়ালো দা, ছেনি, লোহার রড দিয়ে আমাদের উপর অর্তকিতভাবে হত্যার উদ্দেশ্যে মাথার উপর কোপ দেয়। আমি হরিগঞ্জ বাজারের একজন ব্যবসাহী আমার কাছে নগদ কিছু টাকা ছিল তখন তার জোর পূর্বক নিয়ে যায়। এখবর পেয়ে আমার প্রবাসী ভাই আমাদের উদ্ধার করতে গেলে তাকে ও এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এতে আমার পরিবারের আমিসহ ৪ জন আলমগীর, কবির, মিজানসহ আমরা আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছি। আমরা এ সন্ত্রাসী বাহিনী ইমান হোসেন গংদের নিষ্ঠান্ত মূলক শাস্তি ও ন্যায় বিচার দাবি করছি।

এবিষয়ে অভিযুক্ত ইমান হোসেনের মুঠোফোনে একাধিক বার কল করলে বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ