শিরোনাম
নিজস্ব প্রতিবেদক ::: অজানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী জালাল শরিফ (৩৮)। বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৮নং ওয়ার্ড গিলাতলি গ্রামের হাসান শরিফের ছেলে জালাল।
দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে তাঁর ছিল সুখের সংসার। ৩ বছর আগে ধরা পরে জটিল সমস্যা। আগে ৫-৬ মাস পরপর রক্ত দিতে হতো এখন ৩-৪ মাসে রক্ত দিতে হয়। তবে চিকিৎসরাও নির্দিষ্ট করে রোগের নাম বলতে পারেনি। স্থানীয়দের ধারণা- থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত জালাল। সে থেকেই চিকিৎসা চালাচ্ছেন তার পরিবার। দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়তে লড়তে একটি সচ্ছল মধ্যবিত্ত পরিবারটি আজ নিঃস্ব।
জালাল শরিফে শরীরে দীর্ঘ দিন ধরে বাসা বেঁধে আছে বিভিন্ন জটিল ব্যয়বহুল রোগ। দীর্ঘ ৩ বছর যাবত এর চিকিৎসা চালিয়ে যাচ্ছে পরিবারটি। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে বেকার থাকায় এখন তাঁকে কোন রকম ভাবে দিনাতিপাত করতে হচ্ছে। ব্যয়বহুল চিকিৎসা ও প্রতিদিনের ঔষধের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তার উপর জটিল রোগে সে এখন আক্রান্ত। ৩-৪ মাস পর পর রক্ত দিতে হয় তাকে। রোগের পরীক্ষা আর হাসপাতালে ছুটতে ছুটতে তাঁর পরিবার এখন ক্লান্ত। তবুও তাঁর পরিবার স্বপ্ন দেখে জালালকে সুস্থ করে ঘরে ফেরার।
তাই সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে সাহায্যের আবেদন করেন।
জালালের স্ত্রী বলেন, একসময়ে আমাদের টাকা পয়সা ভাল ছিল, আমার স্বামীর অসুস্থতায় এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। সবই আল্লাহ্ এর পরীক্ষা। ৩ বছর ধরে জায়গা জমি সম্পদ যা ছিল বেঁচে বেঁচে চিকিৎসা করছি। এখন আমি সহায় সম্বলহীন, কোন আয় রোজগার নাই, স্বামীর চিকিৎসাও করতে হচ্ছে, সংসার ও চালাইতে হচ্ছে। যত কষ্টই হোক স্বামীর চিকিৎসা চালিয়ে যাব যতদিন পারি।
আপনারা যারা বিত্তশালী আছেন তাঁদের কাছে মিনতি আমি বাধ্য হয়ে আপনাদের কাছে সাহায্য চাই। আমার স্বামীর জীবন বাঁচাতে আপনারা সাহায্য করবেন।
যোগাযোগ- 01756-988843 (বিকাশ ও নগদ)