শিরোনাম

৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৫২

দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, চাল ও সেলাই মেশিন বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক::- বরিশালে উপকারভোগী দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, চাল, সেলাই মেশিন বিতরণ করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর কাশিপুর নিজস্ব কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসন থেকে প্রাপ্ত জি.আর চাল, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ থেকে প্রাপ্ত সাদাছড়ি এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত সেলাই মেশিন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জি.আর চাল সহায়তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এছাড়া, সাদাছড়ি তাদের চলাচলের স্বাধীনতা বৃদ্ধি করবে এবং সেলাই মেশিন তাদের আত্মনির্ভরশীল করে তুলবে।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আশার আলো হয়ে উঠেছে বলেন উপস্থিত অতিথিরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 6, 2026
Fajr 5:01 am
Sunrise 6:12 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:06 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ