শিরোনাম

| |

বরিশালে ধর্মঘট প্রত্যাহার, ১৫টি রুটে বাস চলাচল শুরু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 29, 2025 8:10 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::: প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকেরা। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বরিশাল বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকেরা। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বরিশাল বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে মঙ্গলবার নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে বাসশ্রমিকদের বিরুদ্ধে। এ খবর পেয়ে বিকেলে কলেজের শিক্ষার্থীরা সেখানে যান এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে ভাঙচুরের চালায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে বিএম কলেজের এক ছাত্রী ঝালকাঠি থেকে তাওহিদ ক্ল্যাসিক পরিবহন নামের একটি বাসে বরিশালে আসছিলেন। তিনি শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাসচালকের সহকারী তার সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেন। পরে কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসার জন্য রূপাতলী গেলে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক জানান, বাস ভাঙচুরের সময় তাদের মারধর করা হয়েছে। পরে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তারা ধর্মঘট শুরু করেন। ..

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ