শিরোনাম

৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:০৮

বাউফলে মানববন্ধনে শিশু সন্তানদের নিয়ে স্ত্রীর আহাজারী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Print Friendly and PDF

প্রতিনিধি বাউফল::- পটুয়াখালীর বাউফলে সড়ক দূর্ঘটনায় নিহত তরিকুল ইসলাম শরীফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে অটো ও মটর চালক শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বাউফল ঢাকা মহাসড়কের বগা বন্দর সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপী মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করায় ঢাকা বরিশাল ও পটুয়াখালীগামী শতশত যাত্রীরা দুর্ভোগে পরেন। ওই সময় স্ত্রী রোমানা বেগম তার দুই শিশু সন্তান তাসপিয়া (৫) ও তামিম শরিফ (৩) কে নিয়ে আহাজারি করে সরকারের কাছে ন্যায় বিচারের দাবী জানান। উল্লেখ্য গত ২৩ জানুয়ারী ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন বগা এলাকার রাজনগর স্থানে তরিকুল ইসলামের উপর বাসের চাকা উঠিয়ে তাকে পিষ্ঠ করে চলে যায়। সাথে সাথেই সে ঘটনাস্থলে নিহত হয়। নিহতের ঘটনার পর প্রায় এক সপ্তাহ পাড় হলেও প্রশাসন কোন কঠোর ব্যাবস্থা নেয়নি; এখনও ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে গাড়ীর চালক। আয়োজিত কর্মসূচিতে ন্যায় বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, হোন্ডা চালক বেল্লাল কাজী, উপজেলা ছাত্রদল সদস্য কাওসার হোসেন, শ্রমিকদল সদস্য মীর খলিল ও বগা হাফেজী মাদ্রাসার মুহতামীম আসাদুজ্জামান নূরী।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 7, 2026
Fajr 5:00 am
Sunrise 6:11 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:07 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ