শিরোনাম

| |

বিএডিসির প্রকল্পের লাখ লাখ টাকা পাইপ চুরি করেন প্রকৌশলী বিশ্বজিৎদের যোগ সাজে ব্লক সুপারভাইজার হাফিজ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 27, 2025 8:44 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার::- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি (সেচ) প্রকল্পের নেই কোন তদারকি, ব্লক সুপারভাইজার হাফিজ চুরি করে লাখ লাখ টাকার সেচ পাইপ।

বরিশাল বিমান বন্দর থনাধীন মাধব পাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড লাফাদি গ্রামে কৃষি জমিতে বিএডিসি (সেচ) প্রকল্পের কাজ চলমান। চলমান প্রকল্প স্থানীয়দের খোপের মুখে বিএডিসি। উপরে সেচের কল রয়েছে কিন্তু ভিতরে নেই পাইপ। মাটির নিচে পাইপ না থাকায় প্রশ্ন জাগে কি হবে সেচ প্রকল্প দিয়ে। শুধু মাটির উপর থেকে কিছু মাটি কেটে দেখানো হয়েছে কিন্তু ভিতর পাইপ দেওয়া হয়নি । কিন্তু স্থান পর্যাবেক্ষন ও স্থানীয়দের সাথে আলোচনা করলে বোঝা যায় যে অনেক জায়গায় পাইপ দেওয়া হয় নাই খালি কল বসানো হয়েছে । এমন অভিযোগ স্থানীয়দের।

১২০০ মিটার প্রকল্পের সরকারি ব্যয় ১৫ লক্ষ টাকার হলে ও সে টাকার কাজের মান ও সঠিক নিয়মে কাজ হচ্ছে না।


প্রকল্প দায়িত্বরত ব্লক সুপারভাইজার হাফিজ ও বিএডিসি প্রকৌশলী বিশ্বজিৎদের যোগ সাজে চুরি হয়েছে লাখ লাখ টাকার পাই। চুরি হচ্ছে প্রকল্পের পাইপ ও মাটির ভিতরে দেওয়া সেচ প্রকল্পের ১০” ইঞ্চি ২০ ফুটি পাইপ যা মাটির ভিতর না দিয়ে ব্লক সুপারভাইজার তার ভাই আনোয়ার পরিত্যক্ত পুকুরে রাখে। গোপন সুত্রের ভিত্তিতে স্থানীয় সাধারণ জনগণ ও গ্রাম পুলিশ শামিমকে সাথে নিয়ে হাফিজের ভাইয়ের পরিত্যক্ত পুকুর থেকে ১০” ইঞ্চি ২০ ফুটি ৪ টি পাইপ উদ্ধার হয় এবং মাধবপশা বাজার সংলগ্ন এজাজু হক বেপারীর বাড়ীতে ১০” ইঞ্চি ২০ ফুটি ৮টি পাইপ উদ্ধার করে গ্রামবাসীর মোট ১২ টি পাইপ উদ্ধার করে বিমান বন্দর থানা পুলিশ এস আই পিন্টু পাল এসে তাদের হেফাজতে রাখে

এ বিষয় বরিশাল কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি কার্যালয় প্রকল্প দায়িত্বরত প্রকৌশলী বিশ্বজিতের সাক্ষাতে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি সব সময় ব্লক তাদারকি করে থাকি, এমনটি হওয়ার কোন কথা না, তবে আমি সব সময় প্রজেক্ট গিয়ে দেখাশুনা করে থাকি কোন আনিয়ামের সুযোগ নেই।

কিন্তু সাংবাদিকরা তার দায়িত্ব থাকা সকল প্রজেক্টের সকল তথ্য চাইলে সে তথ্য দিতে অনীহা প্রকাশ করে। এবং সহকারী প্রকৌশলী এস এম আতাই রাব্বি কাছে নিয়ে যায়। এস এম আতাই রাব্বি বলেন তথ্য নিতে হলে আপনাকে আবেদন করতে হবে। আবেদন ছাড়া কোন প্রকার তথ্য দিতে পারবো না।

তথ্য না দেয়ার বিষয়টি প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী সৈয়দ ওয়াহিদ মুরাদকে মুঠোফোনে জানালে তারা পরে তথ্য দিতে রাজি হন সহকারী প্রকৌশলী এস এম আতাই রাব্বি।

কিন্তু প্রকল্পের তথ্য চাওয়া কিছু ভাগবিতন্ডর মধ্য দিয়েই সাংবাদিকদের সামনে প্রকৌশলী বিশ্বজিৎ সকল প্রজেক্ট দায়িত্বে থাকা সকল ব্লক সুপারভাইজারদের মুঠোফোনে জানিয়েছেন যে ব্লকে কোন প্রকার যেন অনিয়ম ও দূর্নীতি ধরা না খায়? সাংবাদিকরা সকল প্রজেক্ট পর্যাবেক্ষন করবে কিন্তু।

এ বিষয়টি প্রকৌশলী বিশ্বজিতের সাংবাদিক প্রশ্ন ” এখন কি ফোন করাটা আপনা ঠিক হয়েছে, প্রশ্ন জবাবে তিনি বলেন আমি এই প্রজেক্টের দায়িত্বে আমি ফোন দিতেই পারি।

এ বিষয় প্রকল্প পরিচালক প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী সৈয়দ ওয়াহিদ মুরাদ বলেন,, কোন প্রকার ও অনিয়ম ও দূর্নীতি কার কোন সুযোগ নেই।তবে যদি কেউ করে থাকে। তার প্রতি আইনানুক ব্যাবস্হা গ্রহণ করবো

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ