শিরোনাম

| |

বরিশালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 22, 2025 7:13 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::- জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে বরিশাল সদর উপজেলা ও বাবুগঞ্জ উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুটি পৃথক অনুষ্ঠানে মোট ৫০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই দিনে সংস্থার নিজস্ব কার্যালয় বরিশাল সদরে দুপুর ১২ টার দিকে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাবুগঞ্জ শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। বরিশাল সদরে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শীতকালীন সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উভয় অনুষ্ঠানে বক্তারা মানবিক দায়বদ্ধতা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ