শিরোনাম

| |

চরফ্যাশনে কোস্টগার্ডের অসহায় দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 22, 2025 10:49 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার::- ভোলা’র চরফ্যাশন উপজেলার চরমানিকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজোন।

মঙ্গলবার ২১ জানুয়ারি রাতে মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি তে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল/নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলার চরফ্যাশন উপজেলাধীন চরমানিকা এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে তিন শতাধিক অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আরবা মোঃ শাওন মুরসালিন এলমান, এএমসি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ