শিরোনাম

| |

কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষ , আহত- ৩

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 14, 2025 8:02 AM
Print Friendly and PDF

জনি আলমগীর , কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি::- কুয়াকাটার গভীর সমুদ্রে জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নাসির মাঝি (৩০), ইলিয়াস ফকির (৩৫) ও আব্দুল মালেক (৫০) আহত হন। গতকাল রাত ১০ টার দিকে কুয়াকাটা সংলগ্ম চরবিজয় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতদের পরিবার।
স্থানীয় আড়ৎদার সূত্র জানা গেছে, কুয়াকাটা চরবিজয় সংলগ্নে সমুদ্রে খুটা জালের মাঝি নাসির উদ্দিন বৈধ জালের ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে তার জাল ছিড়ে ফেলে অবৈধ বেহুন্দি (বাধাজাল) জালের ট্রলারের মাঝি আব্দুস ছোবাহান। এ নিয়ে উভয় ট্রলারের জেলেদের মধ্যে বাকবিতা-া হয়। এক পর্যায়ে ছোবাহান মাঝির নেতৃত্বে ট্রলারের জেলেরা খুটা জালের জেলেদের উপর হামলা চালায়। এতে নাসির মাঝি (৩০), ইলিয়াস ফকির (৩৫) ও আব্দুল মালেক (৫০) আহত হন। আহত সকলের বাড়ি ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকায়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, কেউ এখনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 8, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ