শিরোনাম

| |

পিরোজপুরের কৃতি সন্তান সাংবাদিক সগীর পেলেন মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 14, 2024 4:36 PM
Print Friendly and PDF

পিরোজপুর প্রতিনিধি ::- সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও সনদপত্র পেয়েছেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান সাংবাদিক মো. সগীর আহম্মেদ।

তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব ও জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রি্কার স্টাফরিপোর্টার। সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে গত শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সাংবাদিক মো. সগীর আহম্মেদকে অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে ‘শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন’ সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ