শিরোনাম

১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:২৪

নেশার টাকা না দেয়ায় ঘরে আ..গু.ন দিল মাদকাসক্ত যুবক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::- বরিশালের মেহেন্দিগঞ্জে নেশার টাকা না পেয়ে নিজেদের ঘরে আগুন দিলে মিঠুন ঢালী নামের এক মাদকাসক্ত যুবক। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নং খরকি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে- মাদকাসক্ত ছেলে মিঠুন ঢালী মা অর্চনা রানীকে নেশার টাকার জন্য অত্যাচার করেন নিয়মিত। ছেলের অত্যাচার সহ্য করতে করতে এক সময় ধৈর্য হারান বিধবা অর্চনা। ছেলের অত্যাচার থেকে বাঁচতে ১ মাস আগে ঘর ছাড়েন তিনি। তারপর থেকে মানুষের বাড়ি বাড়ি কাজ করেন। যাদের বাড়িতে কাজ করেন, তাদেরই কারো বাড়িতে করেন রাত্রিযাপন। মা বাড়িতে না থাকায়, নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত মিঠুন ঢালী আগুন দেন নিজেদের ঘরেই। পুড়িয়ে ফেলেন নিজেদেরই মাথা গোঁজার ঠাইটুকু। নিজের সঙ্গে মাকেও করলেন নিঃস্ব। ঘরের কোনো জিনিসই আর অবশিষ্ট নেই।

এক প্রতিবেশী জানান, শব্দ পেয়ে ঘরের জানালা খুলে দেখেন, অর্চনা রানীর ঘরের চালা দিয়ে আগুনের ধোয়া উঠছে। আগুন গাছের আগা পর্যন্ত উঠে গেছে। তখন চিৎকার করে সে বাড়িতে দৌড়ে গিয়ে দেখেন অনেকেই আগুন নেভানোর কাজ শুরু করেছে।

আগুন লাগার খবর পেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে, তার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বসতঘরের আসবাবপত্রসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সজিবুর রহমান জানান, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ৯৯৯ নম্বরের মাধ্যমে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান তারা। সোয়া ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী অর্চনা রানী তার ছেলেকে রিহ্যাবে নিতে সহায়তা চান এবং একটি ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 16, 2026
Fajr 5:14 am
Sunrise 6:27 am
Zuhr 12:12 pm
Asr 4:17 pm
Maghrib 5:57 pm
Isha 7:09 pm
Dhaka, Bangladesh
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ