শিরোনাম

| |

বরিশালের কোস্টাল বরফ কলে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হন ফাহিম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 10, 2024 12:55 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হন ফাহিম হোসেন (২৫)।

ঘটনাটি ঘটে গত ৪ ডিসেম্বর নগরীর কোস্টাল বরফ কল এলাকায় এ ঘটনা ঘটে, এই ঘটনায় আহত ফাহিমের স্ত্রী ইমা বাদী হয়ে  ছয় জনকে আসামি করে গত ৫ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন একই এলাকার মো: জসিম (২৫), মো: ইউসুফ, অলি উদ্দিন (৩০), মোসা: জেসমিন(২৫), নুপুর (২০), রুমান (১৯)।

অভিযোগ সূত্রে জানাযায়, অভিযুক্তরা একে অপরের পূর্ব পরিচিত এবং একই এলাকার বাসিন্দা। অভিযুক্তরা গত ৪ ডিসেম্বর নদীতে মাছ ধরার জন্য ফাহিমের কাছ থেকে নৌকা ও জাল ভাড়া নেয়। সেই ভাড়ার টাকা চাইতে গিয়ে হামলার শিকার হন। এতে ফাহিম সহ আরো একজন গুরুতর আহত হন। হামলার সময়ে তার নাকের হাড় ভেঙে যায়। বর্তমানে শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন উক্ত ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ