শিরোনাম

| |

অতঃপর ঝালকাঠিতে আ.লীগ নেতা প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 3, 2024 7:51 PM
Print Friendly and PDF
  • ঝালকাঠি প্রতিনিধি ::- ঝালকাঠির নলছিটিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক কাজ করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় ওই পরকীয়া প্রেমিককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

    সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    আটক শহিদুল ইসলাম মানপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর অবৈধ সর্ম্পক চলে আসছিল। সোমবার রাতে মানপাশা বাজারে আ.লীগ নেতা শহিদুল ইসলামের একটি ভবনে তারা একান্তে সময় কাটাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই ভবনের প্রবেশ গেট তলাবদ্ধ করে দেয়। পরে নলছিটি থানায় খবর দিলে পুলিশ প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে যায়।

    এলাকাবাসীর অভিযোগ- এতদিন আওয়ামী লীগ নেতার অনৈতিক সম্পর্কের বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলেও শহীদুলের ক্ষমতার দাপটে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুথানের পর শহীদুল অনেকটা আত্মগোপনে চলে যান। কিন্তু গোপনে প্রেমের সর্ম্পক চালিয়ে যান। সোমবার গভীর রাতে নিজ বাসায় প্রেমিকার সঙ্গে হাতেনাতে আটক হন শহিদুল ইসলাম।

    নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শহিদুল ইসলাম ও প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ