শিরোনাম

| |

বরিশাল বাজার রোড জর্দার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 1, 2024 11:54 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :- বরিশাল নগরীর বাজার রোডের কাপুরিয়া পট্টির একটি জর্দার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর শুনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার ফলে ওই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। তদন্ত কমিটি করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ