শিরোনাম

| |

পাঠচক্রে বই পড়েন তাঁরা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 29, 2024 5:54 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি:পাঠচক্র নামের ব্যতিক্রমী একটি সংগঠন পরিচালনা করছেন ভোলা সরকারি কলেজ’র শিক্ষক মো. মহিবুর রহমান নুহু। প্রতি সপ্তাহে নির্বাচিত একটি বই পড়েন, আলোচনা করেন তাঁরা।

মো.মহিবুর রহমান নুহু। পেশায় শিক্ষক। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে ভোলা সরকারি কলেজে কর্মরত। ছেলেবেলা থেকেই একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিশ্বসাহিত্যের বইয়ের সঙ্গে তাঁর গভীর মিতালী।

তিনি বিশ্বাস করেন, জীবনের যত অর্জন, সব পেয়েছেন বইয়ের বদৌলতে। তাই সব সময় স্বপ্ন দেখতেন বই নিয়ে একটা কিছু করার। শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পর স্বপ্নটি আরো দৃঢ় হয়। ঠিক করেন, ছাত্র-ছাত্রীদের বিশ্বসাহিত্যের নির্বাচিত কিছু বই পড়াবেন।

কিন্তু কিভাবে কী করবেন ভাবতে ভাবতেই সময় পার হয়ে যায়। শেষমেশ ২০২৪ সালের ৩০ জানুয়ারি ‘পাঠচক্র’ শিরোনামে পাঠচক্রবিষয়ক একটি সংগঠনের উদ্বোধন করেন। শুরু হয় সদস্য সংগ্রহ কার্যক্রম। ভোলা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষার্থী নিয়ে ৩০জানুয়ারি ২০২৪আনুষ্ঠানিক পাঠচক্র অনুষ্ঠিত হয়।

শুরু থেকেই পাঠচক্রের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছেন মো. মহিবুর রহমান নুহু। প্রতি সপ্তাহে নিয়মিত পাঠচক্রে বই আলোচনার পাশাপাশি থাকে গান, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত সবাই পাঠচক্রে পূর্বনির্ধারিত বইয়ের ওপর পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ পান। কোনো কোনো বইয়ের জন্য প্রধান আলোচকও রাখা হয়। বইটির ওপর বিশদ আলোচনার পাশাপাশি প্রধান আলোচক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরবর্তী সময়ে পাঠচক্রের নির্ধারিত বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। সপ্তাহান্তে বইগুলো ফেরত নেওয়া হয়। নিজের বেতনের টাকা দিয়ে পাঠচক্রের বই কেনার কার্যক্রম পরিচালনা করছেন মহিবুর রহমান নুহু।
পাঠচক্রের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন, জাতীয় দিবস উদযাপন, রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদযাপনের মতো নানা আয়োজন করে ‘পাঠচক্র’। এ ছাড়া সংগঠনটির একটি অনন্য আয়োজন হচ্ছে ‘প্রতিবেশ অধ্যয়ন’। বইয়ের বিষয়ের সঙ্গে মিল রেখে আবহ সৃষ্টির মাধ্যমে পাঠচক্র করার জন্য তাঁরা নানা জায়গায় ছুটে যান।

এক বছরে বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ বই থেকে নির্বাচিত অনেকটি বই পড়ার সুযোগ পান। সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. মহিবুর রহমান নুহু। বই নির্বাচনের বিষয়টি যত্নের সঙ্গে দেখেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. মহিবুর রহমান নুহু বলেন, পাঠচক্র, উন্নত, কল্যাণকর, নান্দনিক ও উদার চিন্তা-চেতনাসমৃদ্ধ মানুষের সমাজ বিনির্মাণে বই পাঠের বিকল্প নেই। মানবিক ও নান্দনিক মানুষের সমাজ গঠনে কাজ করে যাব আমরা, ইনশাআল্লাহ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ