শিরোনাম

| |

লালমোহনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 28, 2024 5:28 PM
Print Friendly and PDF

মোঃ মুশফিক হাওলাদার, ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছেন লালমোহন উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক বৃন্দ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ’র সামনে এই মানববন্ধন করেন কয়েক শত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মানববন্ধনে বক্তারা বলেন, এক দফা এক দাবি জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড,আমাদের দাবি নয়, অধিকার। আমরা প্রাথমিকের সহকারী শিক্ষকবৃন্দ এ অধিকার থেকে বঞ্চিত। বিভিন্ন জরিপ, ভোটগ্রহণসহ রাষ্ট্রীয় নানা কাজে আমরা প্রাথমিকের শিক্ষকবৃন্দ নিয়মিত কর্তব্য পালন করে আসছি।অনতি বিলম্বে  প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নতি করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, সহকারী শিক্ষকদের মাসে ২০০ টাকা টিফিন ফি দেয়া হয়, বিষয়টি যেমন হাস্যকর, তেমনি প্রহসনের সামিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। ১০ম গ্রেড দ্রুত  বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোড়দাবি জানান তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ