শিরোনাম

| |

পটুয়াখালীতে বিএনএসবি চক্ষু হাসপাতাল দখল মুক্তির দাবীতে মানববন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 10, 2024 8:02 PM
Print Friendly and PDF

মনজুর মোর্শেদ তুহিন ; পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীতে গরীবের অন্ধের ষষ্টি অন্ধ কল্যান সমিতি ( বিএনএসবি চক্ষু হাসপাতাল) জবর দখল মুক্ত করে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবীতে মানববন্ধন করেছে সমিতির আজীবন সদস্যসহ সর্বস্তরের জনসাধারন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন আজীবন সদস্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য বিশিস্ট শ্রমিক সংগঠক মো. নাসির উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ দুলাল মাতুব্বর, আজীবন সদস্য কমলাপুর ইউপি চেয়ারম্যান আঃ ছালাম মৃধা, আজীবন সদস্য সাঈদ তালুকদার, আব্দুর রহমান খন্দকার, সেলিম বিশ্বাস প্রমুখ ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যডভোকেট মোঃআল-আমিন সুজন ।

এ সময় বক্তারা অবিলম্বে অন্ধ কল্যান সমিতি ( বিএনএসবি চক্ষু হাসপাতাল) জবর দখল মুক্ত করে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি পরিচালনা কমিটি গঠন করার জন্য জেলা প্রশাসের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে সমিতির শতাধিক আজীবন সদস্যসহ শত শত নাগরিক উপস্থিত ছিলেন।

আজীবন সদস্যদের মানববন্ধনের আধাঘন্টা পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্প্রতি উক্ত সমিতির নবগঠিত কমিটির সভাপতি মোস্তাক আহমেদ পিনু ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লিটন এর সমর্থকরা নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে একটি মিছিল নিয়ে ডিসি কোর্ট চত্বরে হাজির হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 8, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ