শিরোনাম

| |

প্রধানমন্ত্রী আপনি ভুল পথে হাঁটছেন: রিজভী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 12, 2020 10:23 AM
Print Friendly and PDF

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা সত্ত্বেও ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও গার্মেন্ট খুলে দিয়ে সরকার ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি ভুল পথে হাঁটছেন। লকডাউন শিথিল করার কারণে বাংলাদেশের করোনা সংক্রমণের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় তারাবো পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিনের বাড়িতে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়ার কথা সরকারের। কিন্তু তারা তা করছে না। আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানরা অসহায় সাধারণ মানুষকে ত্রাণ না দিয়ে নিজেদের ঘরে, পুকুরে, খালে-বিলে, খাটের নিচে তা লুকিয়ে রাখছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব সামগ্রী ওই সব মেম্বার-চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করছে। এতে প্রমাণিত হয় সরকার সাধারণ মানুষকে ত্রাণ দিচ্ছে না।

সরকারকে মহামারীকে গুরুত্ব না দিয়ে মুজিববর্ষ নিয়ে ব্যস্ত ছিল উল্লেখ করে রিজভী বলেন, সরকার করোনার ভয়াবহতা শুরু হওয়ার পরও তাদের নিজেদের একটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল। এদিকে তারা কোনো খেয়াল করেনি। যে কারণে আজ বাংলাদেশ করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

এই সরকার বিনাভোটের মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকারের মানুষের কাছে কোনো জবাবদিহি নেই। বিনাভোটে নির্বাচিত সরকারের জনগণের কোনো প্রয়োজন নেই। কারণ রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভোটের ব্যালট বাক্স ভরে দেয়। সংসদে যারা আছে, তারা সবাই তাদের অনুগত। সরকার যা বলে সরকারি দল বিরোধী দল সভায় প্রধানমন্ত্রীর কথায় তালি দেয়। যে কারণে তাদের কোনো জবাবদিহি নেই, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই।

জনগণের সঙ্গে সরকারের মন্ত্রী-এমপিদের কোনো সম্পর্ক নেই মন্তব্য করে রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা হোম কোয়ারেন্টিনে থেকে ভিডিওবার্তা পাঠাচ্ছেন। মাঠের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। যে কারণে তারা বিএনপি’র ত্রাণ বিতরণ নিয়ে নানা কথাবার্তা অপপ্রচার চালাচ্ছেন।

বিএনপি জনগণের পাশে আছে জানিয়ে এই নেতা বলেন, দেশের দুর্যোগের সময় বিএনপি নেতাকর্মীরা সারা দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ তারাবো বিএনপির সভাপতি তার নিজের পকেটের পয়সা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর সরকার সরকারি ত্রাণসামগ্রী নিয়ে মানুষের মধ্যে বিতরণ না করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করছে।

তিনি আরও বলেন, ‘করোনার প্রথম সারির যোদ্ধা চিকিৎসক, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিদিনই কারোনায় আক্রান্ত হচ্ছেন। তারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছেন না। তাদের পর্যাপ্ত পিপিই দেয়া হয়নি। সারা পৃথিবীতে যখন মহামারী চলছে, ঠিক সেই সময়ে বাংলাদেশে লকডাউন শিথিল করার কারণে পথে-ঘাটে নদীর তীরে মানুষ পড়ে মারা যাচ্ছেন। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না।

তারাবো পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ