শিরোনাম

| |

ধর্ম ব্যবসায়ীরা রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে: আসিফ নজরুল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 27, 2024 2:22 AM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক ধর্ম ব্যবসায়ীরা রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর পলাশীতে মহা জন্মাষ্টমী তিথি উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, কিছু ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে। এসবের বিপরীতে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর যতবার মন্দিরে হামলা হয়েছে কখনও তার বিচার হয়নি। তবে অন্তর্বর্তী সরকার এমন ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

এসময় পূজা কমিটির পক্ষ থেকে একটা বড় অংশ বন্যার্তদের দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল।

একই অনুষ্ঠানে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে চাই।

দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক হওয়ারও আহ্বান জানান তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ