শিরোনাম

| |

নিখোঁজের ৩ দিনপর পুকুরে মিললো মরদেহ, পরিবারের দাবি হত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 3, 2024 10:24 PM
Print Friendly and PDF

ভোলা প্রতিনিধি ভোলায় নিখোঁজের ৩ দিনপর পুকুর থেকে মো. কালু নামের ষাটোর্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন পাটোয়ারী বাড়ির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত কালু তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। গত ৩১ মার্চ বিকেল থেকে তিনি নিখোঁজ হোন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, মৃত কালু গত ৩১ মার্চ বিকেল থেকে নিখোঁজ হোন। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের ৩ দিনপর আজ দুপুরে একটি পুকুর থেকে তাঁর ভাসমান মরদেহ পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, মৃত কালুর লাশের শরীরে কিছু ক্ষত রয়েছে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটি হত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ব্যীতত মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ