শিরোনাম
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাইপর্বে ৯ চেয়ারম্যার প্রার্থীর মধ্যে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
সোমবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে মনোনয়নপত্র বাছাইকালে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. সেলিম রেজা চেয়ারম্যান প্রার্থী মো.আবুল বাশার নয়ন মৃধার মনোনয়নপত্রের হলফ নামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন পত্রটি বাতিল ঘোষনা করেন।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটানিং কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, চেয়াম্যান প্রার্থী মো. আবুল বাশার নয়ন মৃধার মনোনয়ন পত্রের হলফ নামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৯ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হবে। আগামী ২৮ এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| October 23, 2026 | |
| Fajr | 4:43 am |
| Sunrise | 5:55 am |
| Zuhr | 11:42 am |
| Asr | 3:49 pm |
| Maghrib | 5:29 pm |
| Isha | 6:42 pm |
| Dhaka, Bangladesh | |