শিরোনাম

| |

বরিশালে আগুনে পুড়ে দু’টি দোকান ছাই! ৫ লাখ টাকা ক্ষতিগ্রস্ত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 25, 2024 7:52 PM
Print Friendly and PDF

রিপন রানা:::বরিশাল/// বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন দিনারপুল এলাকায় দু’টি মুদি ও চায়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।

গতকাল(২৪মার্চ) রবিবার দিবাগত রাত তিন টার সময় দিনারপুল বাজারে ঘটনাটি ঘটে।

পুড়ে যাওয়া হাওলাদার স্টোর মুদি দোকানদার লিটন হাওলাদার বলেন, প্রতিদিনের মত সারাদিন দোকান করে রাতে বাসায় চলে যাই। কিন্তু গভীর রাতে মসজিদের মাইকে জানান হয়৷ দিনারপুর বাজারের দোকানে আগুন লাগছে। আমি বিষয়টি শুনে ঘটনা স্থানে আসলে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। এসময় স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেন। কিন্তু কিভাবে আগুন লাগছে তা আমার জানা নেই। এতে আমার প্রায়ই তিন চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

পার্শবর্তী দোকানদার রিমন হাওলাদার কেঁদে কেঁদে বলেন,দীর্ঘদিন ধরে আমি চা বিক্রি করে সংসার চালিয়ে আসছি। আজ আমার সবশেষ হয়ে গেছে। সামনে ঈদ আসছে আমরা গরীব মানুষ কিভাবে এই ক্ষতিপূর্ণ করবো? আমাদের দেখার মত কেউ নেই।

এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রহমান মুকুল জানান, রবিবার দিবাগত রাতে দিনারপুল বাজারে দুইটি দোকান পুড়ে ছাই হয়েছে। কিন্তু কিভাবে আগুন লাগছে তা এখন পযন্ত ধারণা করা যায়নি। তবে দোকান দারের দাবি বিদ্যুৎ থেকে আগুন লাগছে। তিনি আরও বলেন, যদি দোকানদারের কাউকে সন্দেহ হয়, তাহলে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ