শিরোনাম

| |

তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 23, 2024 1:31 AM
Print Friendly and PDF

ভোলা প্রতিবেদক ভোলার তজুমদ্দিন উপজেলায় গোয়াল ঘরে পানি দেয়ার অপরাধে এক প্রতিবন্ধী শিশু প্রতিবন্ধী শিশু আব্দুল হামিদ (৫) কে প্রথমে বাথরুমে, পরে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় আজ প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলা শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদলীপুর গ্রামের ভূলু মোল্লার প্রতিবন্ধী শিশু সন্তান আবদুল হামিদ কে
গতকালববৃহস্পতিবার দুপুরে শিবপুর ১নং ওয়ার্ডে মঞ্জুর বাড়ি গিয়ে তার গোয়াল ঘরে মধ্যে পানি দেয়। এ ঘটনায় মঞ্জু ও তার স্ত্রী আছমা বেগম মিলে তাকে মারপিট করে তাদের বাথরুমে প্রতিবন্ধী শিশুটিকে আটকিয়ে রাখেন। পরে আমরা ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ডাকচিৎকার দিলে আমাদের শারীরিক প্রতিবন্ধী ছেলে হামিদ তাদের বাথ রুমের মধ্যে চিৎকার মেরে উঠলে তার মা সাজেলা বিবি তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের বাড়ি থেকে বেড় করে দেয়। পরে অভিযুক্ত স্বামী-স্ত্রী প্রতিবন্ধী হামিদকে বাথরুম থেকে বের করে পায়ে সিকল লাগিয়ে বাগানে একটি গাছের সাথে বেঁধে রাখে। পরে বিকাল সাড়ে ৪টায় প্রতিবন্ধী হামিদের বড় ভাই আবু রায়হান তার ভাইকে ছেড়ে নিয়ে আসেন। অভিযোগে আরও জানা যায়, শিকল দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারপিট করায় প্রতিবন্ধী হামিদ মানসিকভাবে আরো ভেঙে পরেন।
এ ঘটনায় নির্যাতনের শিকার প্রতিবন্ধী আব্দুল হামিদের মা সাজেলা বিবি বাদী হয়ে মোঃ মঞ্জু (৪০) ও তার স্ত্রী আছমা বেগমকে (৩৫) অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ