শিরোনাম

| |

ভোলা র‍্যাব ৮ এর যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আটক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 20, 2024 12:38 PM
Print Friendly and PDF

ভোলা অফিস ভোলায় র‍্যাব ৮ ক্যাম্পের যৌথ অভিযানে মোসা. রাবেয়া বেগম প্রঃ রুমা বেগম (৪০),নামের ওয়ারেন্ট ভুক্ত পলাতক একমাদক সম্রাজ্ঞী কে আটক আটক করেছে র‍্যাব।

র‍্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প এবং র‍্যাব-১, সিপিসি-২ কর্তৃক যৌথ এ অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর ভাষানটেক থানা এলাকা থেকে ১৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক চিহিৃত এই মাদক সম্রাজ্ঞী আটক করে।আটককৃত মাদক সম্রাজ্ঞী রাবেয়া বেগম প্রঃ রুমা বেগম,ভোলা চরফ্যাশন উপজেলার পৌরসভা ১নং ওয়ার্ডের মো. সালাউদ্দিনের স্ত্রী।
বুধবার ২০ মার্চ সকালে ভোলা র‍্যাব-৮ ক্যাম্পের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরো জানানো হয় গত ১৮ই মার্চ তারিখ বিকেল ৫:১০মিনিটের সময় এএসপি মোঃ জামাল উদ্দিন, ক্যাম্প কমান্ডার, অস্থায়ী ক্যাম্প, ভোলা, র‍্যাব-৮, বরিশাল এবং র‍্যাব-১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকা মহানগরীর ভাষানটেক থানাধীন ভাষানটেক টেম্পু স্ট্যান্ড সংলগ্ন বাজারে যৌথ ভাবে অভিযান চালিয়ে জিআর-৭২/২০১৮, সেশন-৪৮১/২০১৯, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/২৫ এর ১৫(পনের) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার টাকা) জরিমান অনাদায়ে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী-মোসা. রাবেয়া বেগম প্রঃ রুমা বেগম কে আটক করে, গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে সে তাহার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে।পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়, বর্ণিত আসামী একজন চিহ্নিত মাদক সম্রাজ্ঞী বলেও জানানো হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ