শিরোনাম

| |

রাজনৈতিক মামলা নিয়ে ঢাকা উত্তর যুবদল নেতা আঃ রাজ্জাক লন্ডনে,লন্ডন থেকে দশমিনার রাজনীতি নিয়ন্ত্রণ করেন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 17, 2024 5:56 PM
Print Friendly and PDF

এ এইচ খান :: পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আলিপুের মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ৮/১০টি মামলা রয়েছে বলে দাবি করেন রাজ্জাক। পটুয়াখালীর দশমিনার আলিপুর ইউনিয়নের পশ্চিম আলীপুরার সন্তান তিনি, তিনি মিরপুর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের মামলার সাথে জড়িত আছেন বলে দাবি করেন।

বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ শাখার সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০০৯ সাল থেকে গত ২৫ জুলাই পর্যন্ত বিএনপি, যুবদল সহ এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৩৮ হাজার ৭১টি মামলা হয়েছে। এসব মামলা আসামির সংখ্যা ৪০ লাখের ওপরে। এর মধ্যে ঢাকা মহানগরের ৫০ থানায় ১৭ হাজার ৫৮৩টি মামলা রয়েছে বলে দাবি বিএনপির।

বিএনপির নেতাদের আইনজীবীরা বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে বিরোধী দলের আন্দোলনের সময় গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে করা মামলাগুলোর বিচার দ্রুত এগোচ্ছে। এ ছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সারা দেশে বিএনপির নেতাদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা দেওয়া হয়। ‘গায়েবি মামলা’ নামে পরিচিতি পাওয়া ওই সব মামলার অনেকগুলো এখন বিচারের পর্যায়ে রয়েছে।

ঢাকা মহানগর উত্তর এর মিরপুর থানার যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দশমিনা উপজেলার সক্রিয় বিএনপি নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা ৮০টি, এর মধ্যে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে ১০টি মামলা। একই কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদের বিরুদ্ধে মামলা ১২৭টি। তাঁদের আইনজীবী নূর নবী সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে অন্তত ৫০টি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। এর মধ্যে তানভীর কে কারাগার থেকে নিয়মিত আদালতে হাজির করা হচ্ছে এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাক লন্ডনে অবস্থান করছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যারি করেছে আদালত।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, ‘৫০ বছরের আইন পেশায় দেখেনি, একজন রাজনৈতিক নেতার নামে কোনো সরকার তিন শ, চার শ মামলা দিতে পারে।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনে বিএনপি নেতাদের অযোগ্য করতে সরকার আদালতকে ব্যবহার করছে। সম্প্রতি সন্ধ্যার পরও রাজনৈতিক মামলায় সাক্ষ্য নিতে দেখা গেছে।

যুবদল নেতা আঃ রাজ্জাক বলেন, আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসি, শহীদ জিয়াউর রহমান এর আদর্শের সৈনিক ৮০ টি মামলা আমার মাথায় কিন্তু আমি আমার আদর্শের যায়গা থেকে এক বিন্দু পরিমান ও সরে দাড়াবো না, পটুয়াখালীর দশমিনা উপজেলা আলিপুরায় আমার জন্ম, আমি ঢাকা মহানগর উওর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, এখন সদস্য হিসাবে আছি কিন্তু আমার নিজ এলাকার মানুষের প্রতি আমার ভালোবাসা সব সময় ছিলো এবং থাকবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, বিএনপি যে বলে আসছে, ফৌজদারি মামলা দিয়ে তাদের লোকজনকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিএনপির সেই কথাগুলো এখন সত্য প্রমাণিত হচ্ছে। বিএনপি, যুবদল সহ বি এন পির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা মামলায় হাজিরা দিয়ে চলেছেন; কারও কারও সাজা হচ্ছে এবং কেউ কেউ পলাতক আছেন। তিনি বলেন, ফৌজদারি বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ফল খুব খারাপ হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ