শিরোনাম

| |

দেশে ২৪ ঘন্টায় আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১১

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 11, 2020 9:38 AM
Print Friendly and PDF

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৯ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৫ হাজার ৬৯১ জন।

একদিনে রোগী শনাক্তের হিসাবে এটাই সর্বোচ্চ।

এছাড়া নতুন করে ২৫২ জনসহ মোট ২ হাজার ৯০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১১ জন।এর মধ্যে ৫ জন পুরুষ ও ৬ জন নারী।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামের ২ জন ও রংপুরের ১ জন।

তিনি আরও জানান, নিহতদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের দুজন ও ২১ থেকে ৩০ বছরের একজন।

ডা. নাসিমা জানান, বাংলাদেশে এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৮৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এখন দেশে ৩৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চএবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ