শিরোনাম

| |

এমপি হাফিজ মল্লিকের পক্ষ থেকে বাকেরগঞ্জ উপজেলা বাসিকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 11, 2024 9:22 PM
Print Friendly and PDF

বাকেরগঞ্জ প্রতিনিধি।বাকেরগঞ্জ উপজেলা বাসিকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টি বোর্ডের আজীবন সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও বাংলাদেশ সরকারের গৃহায়ন, গণপূর্ত ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বরিশাল-৬ (বাকেরগঞ্জের) এমপি মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ মল্লিক।

এমপি মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ মল্লিক বলেন, সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই মাসকে ঘিরে সবসময় আমাদের আগাম আয়োজন থাকে। আসুন আমরা সবাই এই পবিত্র মাহে রমজান মাসে ইবাদাত বন্দেগিরির মাধ্যমে নিজেদের নিজেদের মধ্যে সকল অপকর্মের চিন্তা ভাবনা মুছে দিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করি এবং এই রামজান মাসের উসিলায় সারাজীবনের জন্য আল্লাহর ইবাদাতদের মাধ্যমে নিজেকে পরিপূর্ণ একজন মুসলমান হিসেবে তৈরি করি।

আমার আহ্বান, আসুন সবাই মিলে আমরা মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহর দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদ্বান আমাদের দ্বারে উপস্থিত হলো। পবিত্র মাহে রমজান মাসের পাঁচ ওয়াক্ত নামাজসহ মহিমাময় তারাবিহ নামাজ আপনারা সবাই মসজিদে গিয়ে আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।

শুভেচ্ছা বক্তব্যে এমপি মহোদয় আরো বলেন, রামাদ্বানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্বাদর। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এটাই আমি কামনা করি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার প্রিয় বাকেরগঞ্জ উপজেলা বাসিকে আবারো জানাই মাহে রমজানের শুভেচ্ছা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ