শিরোনাম

| |

৩০তম বরিশাল বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, উদ্বোধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 11, 2024 6:26 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: আজ ১১ মার্চ সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু উদ্যানে ৩০তম বরিশাল বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ঢাকা, এ. কে. এম আবদুল্লাহ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ পারভেজ হাসান বিপিএএ। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ৬ জেলার জেলা প্রশাসক বৃন্দরাসহসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ৬ টি জেলা ও বিভাগীয় ইউনিটের অংশগ্রহণকারী খেলোয়াড় বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দরা পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ক্রীড়াবিদদের প্যারেড ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 22, 2026
Fajr 4:42 am
Sunrise 5:55 am
Zuhr 11:42 am
Asr 3:50 pm
Maghrib 5:30 pm
Isha 6:42 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ