শিরোনাম

| |

বরিশালে আরো একজন নতুন করোনা রুগী শনাক্ত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 10, 2020 4:21 PM
Print Friendly and PDF

আজ ১০ মে বরিশাল জেলায় নতুন করে আরো ০১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বাকেরগঞ্জ উপজেলাধীন বোয়ালিয়া এলাকার ০১ জন ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আজ শনাক্ত হওয়া ০১ জন সহ এ জেলায় অদ্যাবধি ৫১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ ১০ মে এ জেলায় নতুন করে আরো ০১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছে। অদ্যাবধি এ জেলায় মোট ৩৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো ০৩ জন ব্যক্তিকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০৫ জন, উজিরপুর ও গৌরনদী উপজেলার প্রত্যেকটিতে ০৪ জন, ,হিজলা উপজেলায় ০৩ জন, বানারীপাড়া ও বাকেরগঞ্জ উপজেলার প্রত্যেকটিতে ০২ জন করে, মুলাদী উপজেলায় ০১ জন সহ মোট ৫১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত ০৬ মে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০১ জন নার্স সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৯ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৪ জন), ৫ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ০১ জন ব্যক্তি ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ